মাতুব্বর সুজন:- পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। আর তাই শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। শনিবার থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ কথা জানানো হয়।
পবিত্র রমজান উপলক্ষে মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন দেশবাসী,বেড়া উপজেলা , মাসুমদিয়া ইউনিয়নবাসী সহ মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।
মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন , বছর ঘুরে মাহে রমজান আমাদের মাঝে সমাগত। রমজান পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, রমজান মাসে নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য মাসুমদিয়া ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন আরো বলেন , আসুন পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি।

No comments:
Post a Comment