মাতব্বর সুজন:- করোার কারনে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আবার চালু হলো পাবনা ঢালার চর রেল।আজ ২৭ আগষ্ট বৃহস্পতিবার আগের মত সকালে যথানিয়মে পাবনা থেকে ট্রেনটি ছুটে আসে ঢালারচর রেল ষ্টেশনে, আবার সকাল ৭টা ৩০ মিনিটে যাত্রী নিয়ে ফিরে যায় রাজশাহী অভিমুখে।তবে আগের মত যথানিয়মে চললেও এ ট্রেনের টিকেট বিক্রি হবে ৫০ শতাংশ,যা পাওয়া যাবে অললাইনে।
বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চলের রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন ও বানিজ্যিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন।
এর আগে গত ২১ আগষ্ট রেলওয়ে মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব সেলিম রেজা ঢালার চর রেল ষ্টেশন পরিদর্শন করেন এবং বর্ন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।উল্লেখ্য যে জনাব সেলিম রেজা পাবনার বেড়া উপজেলারই কৃতি সন্তান।
এ বছর ২৬ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন রেলপথ ও ট্রেনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যা গত ২৪ মার্চ থেকে করোনা কারনে বন্ধ হয়ে যায়।

No comments:
Post a Comment